নতুন করে লিখতে হবে ভারতীয় ইতিহাস

 



অন্ধ্রপ্রদেশে
লক্ষ ৩৯ হাজার বছরের পুরনো অস্ত্রশস্ত্র আবিষ্কৃত হয়েছে, যা প্রত্নতাত্ত্বিক বিজ্ঞানীদের অবাক করেছে। কারণ এই পাথরের তৈরি অস্ত্রগুলি এত প্রাচীন, যে সেই সময়ে এই অঞ্চলে হোমো স্যাপিয়েন্স, অর্থাৎ আধুনিক মানুষের পদার্পণও হয়নি। বিজ্ঞানীরা মনে করছেন, ৬০-৭০ হাজার বছর আগে আফ্রিকা থেকে হোমো স্যাপিয়েন্স বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছিল, এবং ভারতেও তাদের আগমন ঘটেছিল।তাহলে,

লক্ষ ৩৯ হাজার বছর আগে কে এই অস্ত্রশস্ত্র ব্যবহার করত?হাতিয়ারগুলির সময়কাল বিজ্ঞানীদের কাছে একটি ধাঁধা হলেও তারা নিশ্চিত যে, পাথরের তৈরি এই জটিল অস্ত্রশস্ত্র আধুনিক মানুষ অর্থাৎ হোমো স্যাপিয়েন্সের দ্বারা তৈরি নয়। ভারতীয় জার্মান বিজ্ঞানীদের একটি দল 'পিএলওএস ওয়ান' জার্নালে এই গবেষণার ফল প্রকাশ করেছে। এতদিন ধারণা করা হত, শুধুমাত্র হোমো স্যাপিয়েন্সরাই এই ধরনের অস্ত্র তৈরি করতে পারতো, কিন্তু প্রকাশম জেলার রেতলাপাল্লে গ্রামে খনন করে "মধ্য-প্যালিওলিথিক" যুগের পাথরের হাতিয়ার পাওয়া গেছে। এর ফলে বিজ্ঞানীরা ধারণা করছেন, অস্ত্র তৈরির শিল্প হয়তো কিছু প্রাচীন বিলুপ্ত মানবজাতিরও জানা ছিল।এই আবিষ্কারগুলো থেকে কিছু বিজ্ঞানী দাবি করছেন, হোমো স্যাপিয়েন্স সম্ভবত লক্ষ ২৫ হাজার বছর আগে থেকে

এই অঞ্চলে বাস করতো। তবে অন্য একটি গবেষণার মতে, এই প্রাচীন অস্ত্রগুলি তৈরি করেছে 'হোমো-ইরেক্টাস' নামে এক বিলুপ্ত প্রজাতি, যারা হোমো স্যাপিয়েন্সের পূর্বপুরুষ ছিল। বিজ্ঞানীরা মনে করেন, তারা ১৬ লক্ষ থেকে লক্ষ ৫০ হাজার বছর আগে আফ্রিকা এবং এশিয়ায় বসবাস করতো।

 

Post a Comment

নবীনতর পূর্বতন