একজন প্রাপ্তবয়স্ক মানুষ নীল তিমির শিরার মধ্য দিয়ে অনায়াসে গড়িয়ে যেতে পারে

নীল তিমি

আমাদের দেখায় যে প্রাকৃতিক জগৎ কতটা আশ্চর্যজনক এবং অসাধারণ। নীল তিমির মতো প্রাণীর বিশালতা কেবল আমাদের বিস্মিত করে না, বরং আমাদের কৌতূহল এবং বিস্ময়কেও বাড়িয়ে তোলে।একটি পূর্ণবয়স্ক নীল তিমির দৈর্ঘ্য প্রায় ৮০ থেকে ১০০ ফুট পর্যন্ত হতে পারে এবং ওজন ১৫০ টনেরও বেশি হয়। নীল তিমি পৃথিবীর সবচেয়ে বড় জীবিত প্রাণী। এর বিশালতা এতটাই অবিশ্বাস্য যে অনেক সময় তা কল্পনার সীমানাকেও ছাড়িয়ে যায়। এর হৃৎপিণ্ড একটি ছোট গাড়ির আকারের মতো বড় এবং প্রতিবার স্পন্দনে প্রায় ৪০০ লিটার রক্ত পাম্প করতে পারে। এমন বিশাল দেহে রক্ত সঞ্চালনের জন্য স্বাভাবিকভাবেই প্রয়োজন হয় অনেক মোটা এবং প্রশস্ত রক্তনালীর।আর এসব রক্তনালীগুলো স্বাভাবিক ভাবেই এতো  বড় হয় যে, একজন প্রাপ্তবয়স্ক মানুষ নীল তিমির শিরার মধ্য দিয়ে অনায়াসে গড়িয়ে যেতে পারে!
যদিও এটি বাস্তবে কখনো সম্ভব নয়
, এটি একটি রূপক অর্থে বলা হয়, যার মাধ্যমে বোঝানো হয় তিমির শিরা ও ধমনিগুলোর ব্যাস এতটাই বড় যে তাতে একজন মানুষের চলাচল কল্পনা করাও যায়। বিশেষ করে নীল তিমির প্রধান ধমনী (aorta)—যা হৃদয় থেকে শরীরজুড়ে রক্ত সরবরাহ করেতা এতটাই প্রশস্ত যে এর ব্যাস প্রায় ৯ ইঞ্চি বা তারও বেশি হতে পারে, যা এক প্রাপ্তবয়স্ক মানুষের মাথা গলানোর মতো চওড়া।

Post a Comment

নবীনতর পূর্বতন